ঢাকাSaturday , 5 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগে মাইজদি পুর মসজিদের নতুন ভবন নির্মাণের উদ্বোধন

    admin
    September 5, 2026 1:37 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    জেলা প্রতিনিধি নোয়াখালী :–

    নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের মইজদি পুর হাজী ছেলামত উল্যা ব্যাপারী বাড়ির জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন এবং গ্রাম থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রামবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
    শুক্রবার জুমার নামাজের পর মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবিএম ফারুক।

    এ সময় উপস্থিত ছিলেন ঢাকা স্টেডিয়ামের বিশিষ্ট ব্যবসায়ী আবু শাকের, মইজদিপুর গ্রামের কৃতী সন্তান ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ হারুন, বিশিষ্ট ব্যবসায়ী ও মইজদিপুর গ্রামের কৃতী সন্তান নজরুল ইসলাম লিটন, জহিরুল ইসলাম, তসলিম, সিরাজুল ইসলাম, দাউদ, ইয়াছিন, আলমগীর, জাহাঙ্গীর, কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়। পরে বিকেলে মইজদিপুর হাজী ছেলামত উল্যার বাড়ির আঙ্গিনায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রামবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মইজদিপুর বশিরিয়া জামে মসজিদ কমিটির সভাপতি ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টেডিয়ামের বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি, মইজদিপুর গ্রামের কৃতী সন্তান ও বিশিষ্ট সমাজসেবক এবিএম ফারুক।

    অনুষ্ঠানটিতে আরমান আসসালা এর সঞ্চালনায়
    সভায় গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন, ফিরোজ খান, সাইফুল ইসলাম, মাওলানা শহীদ উল্যাহ, মাওলানা হোসাইন, আলী আকবর মেম্বার, টিপু ইসলাম, আনোয়ার হোসেন, আবদুল কাদের ও ফরহাদ হোসেন।
    এ সময় মইজদিপুর ও আহম্মদপুর গ্রামের প্রায় তিন শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন।
    বক্তারা বলেন, গ্রামের যেকোনো সমস্যা ও সামাজিক বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যায়, অবিচার, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গ্রামের শান্তি-শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে সবাই একাত্ম হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

    সভায় বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে গ্রামের যেকোনো অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST