মো: আবু তৈয়ব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
হাটহাজারী সরকারি কলেজে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো. সাইফুদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এবং পূবালী ব্যাংক পিএলসির হাটহাজারী শাখার এজিএম শওকত-উর-রহমান।
অনুষ্ঠানে মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভীর রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম, কলেজের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে জিপিএ-৫ (A+) অর্জনকারী কৃর্তী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের এ অসামান্য সাফল্যে কলেজ পরিবার আনন্দ ও গর্ব প্রকাশ করে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।



