হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে অবৈধভাবে টপ সয়েল কাটা এক্সেভেটর ভেকু আটক করা হয়েছে। আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটা চক্রের সদস্যরা পালিয়ে যায়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ফসলি জমি রক্ষার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের এক অংশে পৌর সদর বাজারের মিষ্টি পট্টি এলাকার স্বপন মিস্টান্ন ভাণ্ডারে পচা ও বাসি মিষ্টির উপকরণ পাওয়া যায়। দোকানের মালিক স্বপন মোদক (৪৮) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা করে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। উপস্থিত প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা মিষ্টি ধ্বংসের কার্যক্রম তদারকি করেন।
স্থানীয়রা জানিয়েছেন, ভেজাল মিষ্টি খেয়ে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রতারিত হচ্ছে। তারা ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভেজাল প্রতিরোধ এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং উপজেলায় এ ধরনের কর্মকাণ্ড সনাক্ত করে শান্তির আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।



