ঢাকাSaturday , 18 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অনিয়ম-দুর্নীতি-অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন জাগ্রত জনতা পত্রিকার নির্বাহী সম্পাদক মিন্টু শেখ

    admin
    July 18, 2026 5:18 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও অপরাধ নির্মূলে সকল পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মিন্টু শেখ।

    সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য উদঘাটন, জনস্বার্থ রক্ষা এবং সমাজের অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সাংবাদিকদের হুমকি-ধামকি বা হয়রানি নয়, বরং সম্মান ও সার্বিক সহযোগিতা করা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।

    তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ইভটিজিং, খুন, লুটপাটসহ নানা অপরাধের তথ্য সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে দ্রুত জনগণের সামনে আসে। এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের ফলে জনসচেতনতা সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়।

    মোঃ মিন্টু শেখ আরো বলেন, অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করেন। তাদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার কারণেই অপরাধীদের একটি বড় অংশ আইনের আওতায় আসে এবং সমাজে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ে।

    তিনি দেশের সকল সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য থাকলে সমাজে অন্যায়, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে আরও কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে।

    দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, “সাংবাদিকরা কারও ব্যক্তিগত শত্রু নন। তারা সমাজের সকল অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন।

    তাই সাংবাদিকদের প্রতি সম্মান, সহনশীলতা ও সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে হবে।

    শেষে তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি সত্যনিষ্ঠ সাংবাদিকতার পাশে থাকার এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান।

    বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব নির্যাতিত সাংবাদিকদের পাশে আছে এবং সবসময় থাকবে।

    মোঃ মিন্টু শেখ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার নির্বাহী সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং দৈনিক দেশ বাংলা নিউজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST