ঢাকাWednesday , 4 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অষ্টগ্রামে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

    admin
    March 4, 2026 8:55 pm
    Link Copied!

    অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, প্রতিনিধি:

    কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের পক্ষে কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মাজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি সভাপতি ও বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুর্শিদ-ই-কামাল, বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির বাচ্চু, ফরহাদ আহমেদ রাশিদ, শাহাব উদ্দিন, অষ্টগ্রাম উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আক্কাছ আলী শিকদার আকাশ। এছাড়া বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে তিন শতাধিক নেতাকর্মী ও ব্যক্তিবর্গকে ইফতার করানো হয়। ইফতারের পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
    জন্য বিশেষ মোনাজাত করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST