ঢাকাFriday , 1 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • উখিয়ায় পৃথক ঘটনায় গৃহবধূর আত্মহত্যা ও রোহিঙ্গা শিশুর মৃত্যু

    admin
    May 1, 2026 11:07 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক গৃহবধূর মৃত্যু ও ট্রাকের ধাক্কায় এক রোহিঙ্গা শিশুর প্রাণহানি ঘটেছে। শুক্রবার (১ মে) উপজেলার জালিয়া পালং ইউনিয়ন এবং রোহিঙ্গা ক্যাম্প-৩ এলাকায় এই ঘটনাগুলো ঘটে। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

    ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম নিধানিয়া এলাকায় রাশেদা বেগম (৪৩) নামে এক গৃহবধূ নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার আবুল হাসেমের স্ত্রী।

    নিহতের পরিবার জানায়, সকাল ৮টার আগে যেকোনো সময় রাশেদা বেগম ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সকাল ৯টার দিকে তার স্বামী আবুল হাসেম ঘরে প্রবেশ করে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির এসআই দুর্জয় ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

    ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ক্যাম্পে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু:- এদিকে উখিয়ার ক্যাম্প-৩ এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত মোহাম্মদ রিয়াজ (৪) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি ওই ক্যাম্পের ডি-৪৫ ব্লকের বাসিন্দা মো. রশিদ আলমের ছেলে।

    জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের রাস্তায় খেলাধুলা করার সময় খড় বহনকারী একটি ট্রাক রিয়াজকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, “ঘটনার পরপরই ১৪ এপিবিএন মধুরছড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ট্রাক ও চালককে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST