অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ক্রীড়া অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর আওতায় বাঙ্গালপাড়া ইউনিয়ন/ওয়ার্ডের খেলোয়াড় বাছাই ও উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বাঙ্গালপাড়া হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান ও খেলাধুলা শুরু হয়, যা চলবে আগামী ০২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
উদ্বোধনী খেলায় বাঙ্গালপাড়া হাই স্কুল এন্ড কলেজ এবং বাঙ্গালপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুই প্রতিষ্ঠানের মধ্যকার এই প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হরিচরণ দাস এবং বাঙ্গালপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল খায়ের।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় বিশিষ্টজনরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ও প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


