ঢাকাMonday , 26 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

    admin
    October 26, 2026 9:09 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান ও কার্বারীদের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সাম্প্রতিক ঘটনার সূত্রপাত, আন্দোলনকারীদের দাবিদাওয়া এবং উদ্ভূত পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সাজেকের পর্যটন কার্যক্রম, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং পরিবহনব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

    তবে সভায় আন্দোলনকারীদের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তাঁদের দাবিদাওয়া নিয়ে সরাসরি আলোচনা করা সম্ভব হয়নি। ফলে সংকটের স্থায়ী সমাধানের বিষয়ে সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।

    এদিকে, চলমান পরিস্থিতি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য উচ্চপর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার দুপুর ২টায় রাঙামাটির ২৯৮ ও ২৯৯ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে সাজেকে আলোচনার উদ্যোগ নেওয়া হয়।

    আলোচনায় চলমান পরিস্থিতি, আন্দোলনকারীদের দাবিদাওয়া এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মতবিনিময়ের মাধ্যমে সমাধানের পথ খোঁজার কথা রয়েছে।

    সাজেকে পর্যটন কার্যক্রম, স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং ব্যবসা-বাণিজ্যের ওপর চলমান পরিস্থিতির প্রভাবের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। তবে উচ্চপর্যায়ের আলোচনার ফলাফল এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST