ঢাকাTuesday , 27 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোসেনপুরে ইউএনওর অভিযান ৫০ বস্তা সার জব্দ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

    admin
    October 27, 2026 8:42 pm
    Link Copied!

    (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে সার মজুত এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর পানান এলাকার জনতা বাজারে পরিচালিত এ অভিযানে ৫০ বস্তা সার জব্দ এবং রোকতন মিয়া নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমতি ছাড়া অন্য উপজেলা থেকে টিএসপি, ইউরিয়া ও ডিএপি সার এনে দোকানে মজুত করা হয়েছে। এ ছাড়া দোকানে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজ। মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধ্বংস করা হয়। জব্দ করা সার হোসেনপুর উপজেলার লাইসেন্সপ্রাপ্ত সার ডিলারের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইউএনও রেকসোনা খাতুন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি উপকরণের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে সার মজুত ও মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন ও সহকারী কৃষি কর্মকর্তা

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST