ঢাকাTuesday , 25 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আইলচারা ইউনিয়নে আমির হামজার প্রচারণায় জমে উঠেছে কুষ্টিয়া–৩ আসনের নির্বাচনী মাঠ

    admin
    November 25, 2025 3:53 pm
    Link Copied!

    ‎‎এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
    ‎
    ‎কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমির হামজার নির্বাচনী প্রচারণা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। সোমবার ২৪ নভেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
    ‎
    ‎প্রচারণাকালে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়নিষ্ঠ সমাজ গড়াই তার মূল অঙ্গীকার। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনই তার এই পথচলা শক্তিশালী করবে।
    ‎
    ‎এ সময় সঙ্গে ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি ডা. হায়হান আলী এবং আইলচারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসির আরাফাতসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    ‎
    ‎প্রচারণার পুরো সময়জুড়ে নেতাকর্মীরা প্রতীক পরিচিতি, স্লোগান এবং গণসংযোগ চালিয়ে জনগণের সমর্থন কামনা করেন। স্থানীয়রা জানান, এই প্রচারণা ঘিরে এলাকায় নির্বাচনী আমেজ আরও জোরদার হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST