ঢাকাFriday , 6 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারীতে অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

    admin
    November 6, 2026 5:58 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি :

    হাটহাজারীতে ভাড়া বাসায় তালাবদ্ধ ঘরে ফয়েজ উল্লাহ ফরিদ (৫৫) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মডেল থানার পুলিশ।

    শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ২টার দিকে হাটহাজারী উপজেলার ১নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী আমান বাজার জয়নব কমিউনিটি সেন্টার এর পেছনে ইউসুফের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত ফয়েজ উল্লাহ ফরিদ নগরীর চকবাজার মুন্সি বাড়ির বাসিন্দা।

    স্থানীয়রা জানান, গত এক বছর আগে আমান বাজার ইউসুফের ভাড়া বাসায় উঠেন। এরপর তিনি প্রতি দিন ব্যাটারি চালিত রিকশা চালাতে এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। আজকে শুক্রবার সকালে বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তারপর থানা পুলিশ কে জানালে পুলিশ এসে বাসার দরজা ভেঙে রুমে প্রবেশ করে দেখেন টয়লেটে পড়ে আছেন। সারাশরীরে পোকা। অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন মডেল থানার পুলিশ। মারা যাওয়া ফয়েজ উল্লাহ ফরিদ ওমানে থেকে চলে এসেছেন। বাড়িতে মনমালিন্য হওয়ার কারণে পরিবারের এক ছেলে এবং এক মেয়ে আর স্ত্রী কে রেখে বাসা ভাড়া চলে আসেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST