মো:সিপাউর রহমান , কুলাউড়া প্রতিনিধি,
বৃহত্তর সিলেটবাসীর প্রতি রেলওয়ের বৈষম্যমুলক আচরণের প্রতিবাদে এবং আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কুলাউড়া জংশন স্টেশনের প্লাটফর্মে ৩০ আগস্ট শনিবার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক ও প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাব সেক্রেটারি নাজমুল বারীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, জামায়াত নেতা রাজানুর রহিম ইফতেখার, আট দফা দাবি আন্দোলনের সমন্বয়ক আতিকুর রহমান আখই, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম চৌধুরী, সিলেটের আনম জামান চোধুরী, সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট আমিন উদ্দিন জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাকির হোসেন, পৌর জামায়াতের সভাপতি মোঃ রুহুল আমিন রইয়ব, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও রাউৎগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, প্রেসক্লাব সেক্রেটারি খালেদ পারভেজ বক্স, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, জুড়ী উপজেলারে পক্ষে সাংবাদিক কল্যাণ প্রসুন চম্পু, বিএনপি নেতা সুরমান আহমদ, ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টু, আব্দুস শুকুর সরকুম, এইচডি রুবেল, ইউছুফ আহমদ ইমন, শামীম আহমদ, শেখ শহিদ উল্লাহ, শেখ সুমন, তাজুল ইসলাম, আজগর আলী ও আব্দুল মজিদ প্রমুখ।…


