ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি চরম ক্ষতির শঙ্কায় কৃষক পরিবার

    admin
    November 21, 2026 10:49 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে কৃষিতে দেখা দিয়েছে বিপর্যয়ের আশঙ্কা।

    গত দুই দিনে অব্যাহত বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার মাঠে জমেছে পানি। এতে পাকা আমন ধান ও শীতকালীন সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

    বিশেষ করে মাঠে কেটে রাখা ভেজা ধান ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অন্যদিকে বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দিনমজুর, ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষ।

    শনিবার (২১নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমে রয়েছে কোথাও কোথাও ধান ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে।

    মাঠে কেটে রাখা পাকা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে আছে। রোদ না থাকায় এসব ধান শুকানো সম্ভব হচ্ছে না। ফলে ধানের গুণগত মান নষ্ট হওয়া ও পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

    এদিকে শীতকালীন সবজির খেত নিয়েও উদ্বেগ বাড়ছে। শিম, মুলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ও বেগুনসহ বিভিন্ন সবজির জমিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে দাবি স্থানীয় কৃষকদের।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শার্শা উপজেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে উপজেলার সব এলাকায় পানি না জমলেও নিম্নাঞ্চলের কিছু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাঠে কেটে রাখা আমন ধান এবং নিচু জমির সবজি আবাদ ঝুঁকির মুখে পড়েছে।

    উপজেলার লক্ষণপুর গ্রামের কৃষক রওশন আলী বলেন, ‘জমির ধান কেটে মাঠে রেখেছি। কিন্তু টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকিয়ে ঘরে তোলা সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হয়ে বড় ধরনের লোকসানে পড়তে হবে। আবার মাঠে অনেক কৃষকের পাকা ধান এখনো কাটার অপেক্ষায় রয়েছে।

    বাগআঁচড়া এলাকার কৃষক রবিউল ইসলাম জানান , ‘দুই বিঘা জমিতে বাঁধাকপি এবং সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে পানি জমে থাকলে বাঁধাকপির গাছ নষ্ট হয়ে যেতে পারে। সময়মতো সবজি বিক্রির উপযোগী না হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST