তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের আন্ধারুপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ শাজাহানকে বিদায় জানালো শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গত রবিবার (৩১ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ শাজাহান দীর্ঘ ৩৩ বছর ধরে এই প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছেন। তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন— ফাইজা, সুমাইয়া, তানিয়া, শাহানাজ, হোমাইয়া হিমা ও ফাহমিদা সাদিয়া। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন— অরুপ দেবনাথ, ফরিদ আহমেদ, আইয়ূব আলী, আলমগীর ঢালী, মোফাজ্জল হোসেন এবং সহকারী প্রধান শিক্ষক রাজ মামুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আজমত আলী।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জোবায়দা সালমা, কাজী মোতাহার হোসেন ও আলহাজ্ব মোজাম্মেল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক রহুল আমীন।
বিদায়ী শিক্ষক মোঃ শাজাহানকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা পদক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় ।


