ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে হেফাজতে ইসলামের শোক প্রকাশ।

    admin
    September 2, 2025 2:24 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

    আন্তর্জাতিক সহায়তায় এগিয়ে আসার আহবান
    আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ও অগণিত মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

    সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা নিহতদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
    হেফাজত আমীর ও মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ৬.৩ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের কুনার, নাঙ্গারহারসহ বহু প্রদেশে ঘরবাড়ি ধসে পড়েছে। শত শত মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছে, অনেকেই এখনো নিখোঁজ এবং অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ ধরনের প্রলয়ঙ্করী দুর্যোগ শুধু আফগানিস্তান নয়, সমগ্র মুসলিম উম্মাহর জন্য গভীর শোক ও বেদনার সংবাদ।
    হেফাজতের আমীর এবং মহাসচিব বলেন, এই কঠিন সময়ে আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে মুসলিম বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। জরুরি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তাঁরা বাংলাদেশ সরকারসহ মানবিক সহায়তামূলক সংস্থাগুলোকেও আফগান জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
    বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ আফগানিস্তানের মজলুম মুসলিম জনগণের দুঃখ-দুর্দশায় আন্তরিকভাবে একাত্মতা প্রকাশ করছে। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া করেন— আল্লাহ তায়ালা যেন এ ভয়াবহ দুর্যোগ থেকে আফগানিস্তানের মুসলিম জনগণকে মুক্তি দান করেন, ক্ষতিগ্রস্তদের জন্য সহনশীলতা ও ধৈর্যের শক্তি দান করেন এবং শহীদদের মর্যাদা বৃদ্ধি করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST