ঢাকাWednesday , 8 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আলকরায় জামাত কর্মী আবিরের ঘর সংস্কার করে দিল স্থানীয় জামায়াত

    admin
    July 8, 2026 4:19 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি

    চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর অর্থায়নে সংস্কার হচ্ছে জামায়াত কর্মী আবিরের ঘর। জানা গেছে, ঈদুল আজহার আগের দিন সন্ধায় কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসী আবিরের বাড়িতে হামলা ও ভাংচুর করে বসতঘর তছনছ করে দেয়। এতো দিন প্রায় খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে ভিজে বৃদ্ধা মা-বাবাকে নিয়ে বসবাস করে আসছে আবির। এমন অবস্থায় আলকরা ইউনিয়ন জামায়াত আবিরের ভাংচুরকৃত টিনের বেড়ার পরিবর্তে ইটের গাথুনি দিয়ে এবং মেঝে পাকা করে ঘর সংস্কার করার উদ্যোগ নেয়। গত ৪ জুলাই থেকে আবিরের ঘরের কাজ শুরু হয়।

    স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ জানান, আবিরের ঘর সংস্কারের কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ, অল্প কিছু দিনের মধ্যে পুরো কাজ শেষ করা হবে। ঘর সংস্থার কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামী ও যুব বিভাগের নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST