ঢাকাWednesday , 8 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলে ১৬টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডে ৩৫ লাখ ৬৪ হাজার টাকার সরকারি অনুদানের চেক বিতরণ।

    admin
    July 8, 2026 4:01 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ (ঘাটাইল)

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১৬টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডের এতিম শিশুদের আহার, চিকিৎসা ও পোশাক ক্রয়ের জন্য সরকারি অনুদান হিসেবে মোট ৩৫ লাখ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

    এ সময় বক্তারা বলেন, এতিম শিশুদের কল্যাণে সরকারের এ ধরনের সহায়তা তাদের মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    ভবিষ্যতেও এতিম ও অসহায় শিশুদের সার্বিক কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

    চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST