জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন সময় সামাজিক ও সেবামূলক কার্যক্রম করে থাকেন। এরেই অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচি গ্রহণ করেছে। জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়ন দায়িত্বশীলেরা জানান প্রতি বছর বর্ষা মৌসুমে সামন্য বৃষ্টি হলে পানি নিষ্কাশন এর সঠিক ব্যবস্হা না থাকায় ইউনিয়নের বিভিন্ন জায়গায় জলাবদ্বাতা সৃষ্টি হয়। তাই আমরা বর্ষা আসার আগে এই কর্মসূচী হাতে নিয়েছি।
আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ৪ জুন ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের পাশ্বে লাটিমী রাস্তার মাথায় খাল পরিস্কারের মধ্য দিয়ে এই কর্মসূচী শুরু হয়। দক্ষিণ কাইচ্ছুটি, দত্তসার,, লাটমীসহ কয়েক গ্রামের জলাবদ্ধতা নিরাসনের জন্য সকাল সাতটা থেকেই ষুব বিভাগ আলকরা ইউনিয়ন সভাপতি মনির আহম্মেদ মানিকের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়।
আলকরা ইউনিয়নে জলাবদ্ধতা নিরশনে খাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা কর্ম পরিষদ সদস্য ডা: মন্জুর আহম্মেদ সাকি, আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কুতুব উদ্দিন,, সেক্রেটারী আবু নাছের,, আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিক , জামায়াতে ইসলামীর ৪ নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদীন সাইফুল,, ৬ নং ওয়ার্ড সভাপতি নোমান মজুমদার,,সেক্রেটারী আবু সুফিয়ান,, আলকরা ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি নাজমুল হাসান ফাহিম,, জামায়াতে ইসলামীর সদস্য নরুল ইসলাম রনি ও মো: ইয়াকুব,,আরো উপস্থিত ছিলেন আবদুল মালেক ইমনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ ও স্হানীয় এলাকাবাসী।


