ঢাকাTuesday , 28 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ইটালী প্রবাসী স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    admin
    October 28, 2025 11:26 am
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি ,
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইটালী প্রবাসী স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে শামিম হোসেন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শামীম হোসেন একই এলাকার মরহুম শেখ পজির উদ্দিন মেম্বারের ছেলে।
    স্থানীয় লোকজন জানান, দুপুর আড়াই টার দিকে ইটালী প্রবাসী স্ত্রী মুক্তা আক্তার মিমি সাথে শামীম হোসেনের ভিডিও ফোনে ঝগড়া হয়। এর জের ধরে পরিবারের সদস্যদের অজান্তে দুপুর আড়াই টার দিকে শয়ন ঘরের সিলিঙ্গের সাথে ঝুলে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

    পরে স্ত্রী দেখতে পেয়ে ইটালী থেকে শামীম হোসেনের বড় বোন কহিনুর বেগমকে মুঠো ফোনে বিষয় জানালে। পরে তার বোন স্থানীয় লোকজনকে মুঠোফোনে খবর দিলে তার বাসার পাচীর টবকিয়ে শয়ন ঘরের দরজার সিটকানী ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় থানা পুলিশকে সংবাদ জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ নিচে নামিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ উদ্ধার থানায় নিয়ে আসে।
    মারা যাওয়া শামীম হোসেন এক পুত্র সন্তানের বাবা। পেশায় সে একজন কৃষক ও বালিয়াডাঙ্গী থিয়েটারে নাট্য অভিনেতা।
    বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দীক বলেন, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে এবং লাশের ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST