ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ইয়াবাসহ গ্রেপ্তার পাবনার যুবদল ও কৃষকদল নেতা বহিষ্কার

    admin
    September 2, 2025 7:20 pm
    Link Copied!

    প্রতিনিধি: মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত//

    কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া পাবনার সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এবং জেলা যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ও মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৃথক বহিষ্কারাদেশে এই সিদ্ধান্ত জানায় সংগঠন দুটি।

    বহিষ্কৃতরা হলেন—সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও সুজানগর পৌরসভার ভবানিপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মন্ডল এবং পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা পৌরসভার দোহারপাড়া মহল্লার মৃত জহুরুল ইসলাম রইসের ছেলে রাশেদ রানা।

    মঙ্গলবার জেলা কৃষকদলের পক্ষ থেকে জারি করা বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, মজিদ মন্ডল অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িয়ে গ্রেফতার হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই জেলা শাখা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কৃষকদলকে অনুরোধ জানানো হয়েছে।

    অন্যদিকে সোমবার রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাশেদ রানাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দলের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গত রোববার (৩১ আগস্ট) সকালে সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেল সংলগ্ন ঢাকা–পাবনা মহাসড়ক থেকে র‍্যাব-১২ এর সদস্যরা তাদের আটক করে। তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হলে তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST