ঢাকাTuesday , 23 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • উত্তরা চা কারখানায় তৈরী চা হিসাবে গড়মিল, ২৬ দিনেও শোকজের জবাব দেননি পরিচালক

    admin
    September 23, 2025 3:23 pm
    Link Copied!

    মনজু হোসেন, পঞ্চগড় প্রতিনিধিঃ

    উত্তরা গ্রীণ চা কারখানায় তৈরী চা হিসাবে গড়মিল থাকায় চা বোর্ড শোকজ করলেও গত ২৬ দিনেও শোকজের জবাব দেননি পরিচালক।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আরিফ খান বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।সেখান থেকে ব্যবস্থা গ্রহন করবেন।

    এর আগে গত ২৮ আগস্ট বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়, মজুদ রেজিষ্টার ও বাস্তবের সঙ্গে তৈরী চায়ের হিসাবে অমিল থাকায়, উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে নোটিশ করেন।

    নোটিশে বলা হয়, চা কারখানায় গত ২৭ আগষ্ট পরিদর্শনকালে মজুদ রেজিষ্টার অনুযায়ী ঘতটুকু তৈরী চা বাস্তবে পাওয়ার কথা, তার চেয়ে অনেক কম চা পাওয়া গেছে। কম চা থাকার কারণে কেন চা আইন-২০১৬ এর বিভিন্ন ধারা মোতাবেক আপনি এবং আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে না। তা ৩১ আগস্টের মধ্যে বাংলাদেশ চা বোর্ড, আঞ্চলিক কার্যালয়, পঞ্চগড়-কে অবহিত করার জন্য বলা হয়।

    উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক শাহ আলম মিঠু জানান,শোকজের জবাব দেওয়া হয়েছে।তবে চা বোর্ড কেন অস্বীকার করেছে তা জানা নাই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST