কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি :
জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ইনকিলাব মঞ্চের মূখ্যপাত্র ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে আজ ১৪ ডিসেম্বর বিকালে জয়পুরহাটে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জাতীয় ছাত্রশক্তির আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহীদ ডা: আবুল কাসেম ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে।
বিক্ষোভ মিছিল শেষে জয়পুরহাট ছাত্রশক্তির আহবায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল বলেন, ওসমান হাদি জুলাই গণ-অভ্যুত্থানের একজন অন্যতম সংগঠক, সম্মুখ সারির একজন জুলাই যোদ্ধা। তিনি ইনকিলাব মঞ্চের মূখ্যপাত্রই নন তিনি একজন গণ মানুষের প্রতিনিধি। আজ তার উপর প্রাণঘাতী হামলা মেনে নেয়া যায় না।এই হামলার দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ওসমান হাদির উপর হামলা মানে জুলাই যোদ্ধাদের উপর হামলা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।



