ঢাকাWednesday , 10 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কংগ্রেস সমর্থিত মেয়র প্রার্থী শামীম আহমদের ‘নবরূপে ঢাকা’ ঘোষণা

    admin
    June 10, 2026 7:08 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কংগ্রেস সমর্থিত মেয়র প্রার্থী শামীম আহমদ রাজধানীকে আরও বাসযোগ্য, নিরাপদ ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে ‘নবরূপে ঢাকা’ শীর্ষক নির্বাচনী রূপরেখা ঘোষণা করেছেন।

    তিনি বলেন, ‘নবরূপে ঢাকা’ বলতে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং নাগরিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ, নিরাপদ চলাচল এবং উন্নত নগরসেবা নিশ্চিত করাকেই বোঝায়।

    ঘোষিত পরিকল্পনায় রয়েছে খাল পুনরুদ্ধার, যানজট নিরসন, সবুজায়ন বৃদ্ধি, শিশুদের জন্য ১০০টি পার্ক ও খেলার মাঠ নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিশুদ্ধ পানি সরবরাহ, ওয়ার্ডভিত্তিক বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা এবং স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা চালু।

    এছাড়া নারী ও শিশুদের জন্য নিরাপদ নগর পরিবেশ গড়ে তোলা, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান, পরিচ্ছন্ন সড়ক ও ফুটপাত নিশ্চিতকরণ এবং নাগরিক সেবায় দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথাও উল্লেখ করেন তিনি।

    শামীম আহমদ বলেন, নির্বাচিত হলে নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মানবিক ঢাকা গড়ে তোলার জন্য কাজ করবেন। তিনি এ লক্ষ্যে রাজধানীবাসীর সমর্থন কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST