ঢাকাFriday , 7 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কক্সবাজার সদর উপজেলা আরটিআই মডারেটর গ্রুপ মিটিং অনুষ্ঠিত

    admin
    November 7, 2025 10:10 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    আজ ৭-১১-২০২৫ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় কক্সবাজার জেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়াম হলরুমে “তথ্য অধিকার আইন বাস্তবায়ন পরিষদ” কক্সবাজার সদর উপজেলার প্রথম সভা “রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)” এর উদ্যোগ এ “আরটিআই মডারেটর” গ্রুপ মিটিং এর অনুষ্ঠিত হয়।

    উক্ত মিটিং এ তথ্য অধিকার আইন বাস্তবায়ন করার প্রক্রিয়া এবং উদ্দেশ্যে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন “রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ” (রিইব) এর কক্সবাজার জেলা “মাঠ সমন্বয়কারী” মো: সাইফুল ইসলাম হামজার সঞ্চালনায় অনুষ্ঠিত মিটিং এ পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ রফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন মোঃ কামরুল হাসান, সভাপতি- ভয়েস অব কক্সবাজার ভোলান্টিয়ার্স। উক্ত মিটিং এ আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর গ্রুপের বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সদস্যবৃন্দগণ। তথ্য অধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয় ও তথ্য পাওয়ার প্রক্রিয়া এবং তথ্য পাওয়ার ক্ষেত্রে বাঁধা সমূহ নিয়ে উপস্থিত সদস্যদের উন্মুক্ত আলোচনার পর এগুলোর সমাধান নিয়ে আলোচনা করেন সাইফুল ইসলাম হামজা। সভায় আগামী এক মাসের কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে। সদস্যদের প্রশিক্ষণ এর মাধ্যমে প্রশিক্ষিত করে জন কল্যাণে তথ্য অধিকার আইন এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST