মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াডাঙ্গী থানার ৩ নং ধনতলা ইউনিয়নের আনছার হাট সংলগ্ন পাকা সড়কের পাশে কবরস্থানে সুরক্ষা পাচির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। (৯ নভেম্বর) ২০২৬ সোমবার সকালে উদ্বোধন ও দোয়া মোনাজাত করা হয়। দীর্ঘ সংঘাতের পর এলাকাবাসীর দাবি ছিল কবরস্থানের চারপাশে সুরক্ষা দেওয়াল নির্মাণের। পরে আনছার হাট কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাতব্বরদের উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় এই কাজের সূচনা হয়। এই সুরক্ষা প্রাচীর নির্মাণের মাধ্যমে কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে সবাই আশা করছেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম জাভেদ (ভাটা) ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৩ নং ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মরহুম ৩ নং ধনতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান করিম উদ্দিন এর এক মাত্র সন্তান ও ৩ নং ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম জাভেদ (বাদল) ও ৩ নং ধনতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হকের ছেলে আব্দুর রশিদ সহ
এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন
আলোচনা সভা শেষে মোনাজাত ও কবরবাসীর জন্য দোয়া করেন আনছার হাট হাফেজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা মুহাম্মাদ আজিজুর রহমান।



