মো: সিপাউর রহমান, (মৌলভীবাজার) ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানে স্বামী ও তার পরকিয়া প্রেমিকার নির্যাতনের বলি হয়ে ২ সন্তানের জননি স্বরসতি রবিদাস (২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্বামী বিশ্বজিত ও তার পরকিয়া প্রেমিকা মুন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানার পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের গাঙ্গ লাইনের শ্রমিক পাড়া এলাকার চা শ্রমিক মৃত হরিদাস এর ছেলে বিশ্বজিত দাস পারিবারিকভাবে অনুষ্টানের মাধ্যমে একই উপজেলার দলই চা বাগানের গগন রবি দাসের মেয়ে স্বরসতি রবিদাস (২৬) কে প্রায় ৬ বছর পূর্বে বিয়ে করে। তাদের ৬ বছরের সংসার জীবনে ২ বছরের এক ছেলে ও ৬ মাস বয়সি এক কন্যা সন্তান রয়েছে।…


