আবু রায়হান, মণিরামপুর, যশোর:
যশোরের মণিরামপুর উপজেলার সারের ডিলারশিপ নিয়োগকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ, মানববন্ধন ও অভ্যন্তরীণ কোন্দলের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মূলত দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে দলের প্রভাবশালী নেতারা স্বজনপ্রীতি, অনিয়ম ও ক্ষেত্রবিশেষ আওয়ামীলীগ কেন্দ্রিক লোকদের ডিলারশিপ দেওয়ার অভিযোগে এই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে মাদক ব্যবসায়ীর স্ত্রীর নামে সারের ডিলারশিপ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার বিকালে কোনাকোলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও বিএনপির নেতা নাজমুল হক টিটো, আব্দুল মান্নান, ফারুক হোসেন, মহাতাপ উদ্দিন, হাসানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবির হোসেনসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মনববন্ধনে নেতৃবৃন্দ মাদক ব্যবসায়ীর স্ত্রীর নামে দেওয়া ডিলারশিপ দ্রুত বাতিলের দাবী করেন।


