ঢাকাTuesday , 24 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কালিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল রাজমিস্ত্রি ও স্কুলছাত্রের, অসুস্থ ২

    admin
    November 24, 2026 6:48 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

    কালিগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের ভেতরে নেমে বিষাক্ত গ্যাস ও অক্সিজেনের অভাবে এক রাজমিস্ত্রি এবং এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার সময় উপজেলার বরেয়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আরও দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
    মহানন্দ সরকার (৩৫) পেশায় রাজমিস্ত্রি। তিনি বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে।
    আরাফাত (১৬)নবম শ্রেণির স্কুলছাত্র। সে একই গ্রামের মনিরুজ্জামান পাড়ের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বরেয়া গ্রামের আরিফুল ইসলামের বাড়িতে নতুন একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হচ্ছিল। সোমবার দুপুরে ট্যাংকের ঢালাই পরবর্তী সেন্টারিংয়ের বাঁশ ও কাঠের কাঠামো খোলার জন্য প্রথমে রাজমিস্ত্রি মহানন্দ সরকার ভেতরে নামেন। ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস ও অক্সিজেন সংকটে তিনি মুহূর্তেই অচেতন হয়ে পড়ে যান।
    মহানন্দকে ভেতরে পড়ে থাকতে দেখে তাকে বাঁচাতে দ্রুত ট্যাংকের ভেতরে নামে নবম শ্রেণির ছাত্র আরাফাত। কিন্তু বিষাক্ত গ্যাসের তীব্রতায় সেও ভেতরে আটকা পড়ে এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়।
    উদ্ধার তৎপরতা ও অসুস্থদের অবস্থা:
    ভেতরে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধারের জন্য এগিয়ে আসেন একই গ্রামের গোলাম হোসেন (৩০) ও জামাল উদ্দিন (৪০)। ট্যাংকের ভেতরে নামার পর বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা দুজনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
    পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একসঙ্গে দুজনের এমন অকাল মৃত্যুতে পুরো বরেয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST