কিশোরগঞ্জ প্রতিনিধি:
“বাঁচালে পরিবেশ, বাঁচবে আমরা—বাঁচবে আমাদের আগামী প্রজন্ম” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন পলাশ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় বক্তব্য দেন—
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা সভাপতি এডভোকেট হামিদা বেগম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি শফিক কবির, মোঃ ফারুক উজ্জামান, রুহুল আমিন, খন্দকার আনোয়ার হোসেন, লুৎফর কবির, লিয়াকত আলী, মোহাম্মদ কাউসার (ডিজিল্যাব কিশোরগঞ্জ), ওমর সিদ্দিক, ইমতিয়াজ, কামরুন্নাহার, আঃ রহমান প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার আন্দোলন। প্রতিটি পরিবারে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমেই পরিবেশকে সুরক্ষিত রাখা সম্ভব। এসময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে আখড়াবাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


