ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারীতে মাদক ও ইভটিজিংবিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    admin
    November 25, 2026 7:27 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী,( চট্টগ্রাম) প্রতিনিধি:

    মাদক ও ইভটিজিংমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে হাটহাজারী পৌরসভার আজিম পাড়া এলাকায় এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত এই র‍্যালিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি আজিম পাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

    আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। সুস্থ, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এমন জনসচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

    বক্তারা আরও বলেন, মাদকমুক্ত হাটহাজারী গড়তে মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের নির্দেশনায় জিরো টলারেন্স ঘোষণা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

    এ সময় উপস্থিত সবাই মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST