ঢাকাThursday , 18 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    admin
    December 18, 2025 6:31 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

    কিশোরগঞ্জ জেলায় বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল (বত্রিশ) কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    এ পরীক্ষায় জেলার ২০টি বেসরকারি স্কুলের নার্সারি গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ আল-হেরা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও কিশোরগঞ্জ বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. মানসুরুল হক রবিন। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার লিজা, শিক্ষা সচিব মো. মোজাম্মেল হক কাজল, অর্থ সম্পাদক মো. রকিবুল হাসান মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুলের পরিচালক মোহাম্মদ শওকত উসমান বৃত্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। এ বিষয়ে মো. মানসুরুল হক রবিন জানান, বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছর নিয়মিতভাবে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এর মাধ্যমে জেলার মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের বাছাই করে পুরস্কৃত করা হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও আস্থা বৃদ্ধি করছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST