ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেখা মিললো ৪ পা-ওয়ালা কানি বক

    admin
    September 6, 2025 3:24 pm
    Link Copied!

    মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ 

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেখা মিললো ৪ পা-ওয়ালা এক‌টি কানি বকের। বকটির দু-পা স্বাভাবিক থাকলেও, অন্য পা দুটি আকার কিছুটা ছোট। উপজেলার বালাটারি গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ এক‌টি পুকুর পাড় থে‌কে ধ‌রেছেন এনে‌ছেন বক‌টি।

    স্থানীয়রা জানান, গত বুধবার আব্দুর রশিদ প্রতিদিনের মতো গ্রা‌মে গ্রা‌মে হাড়িপাতিল ফে‌রি করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ দেখ‌তে পান পুকুড় পাড়ে একটি কানি বক দাঁড়িয়ে আছে। কা‌ছে গি‌য়ে দে‌খেন বক‌টির একটি দুটি নয়, চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে। কৌশলে নিজ হাত দিয়ে ধরে বাড়িতে খাঁচায় বন্দী করে রাখেন বকটিকে। চার পা-ওয়ালা ওই বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতা ভীড় করছেন। স্থানীয়রা জানান, জীব‌নে অনেক বক দে‌খে‌ছি। চার পা-ওয়ালা বক কখনও দেখি নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছা।

    আব্দুর রশিদ জানান, বকটি প্রথমে দেখে আমি অবাক হই। আমার খু্ব আগ্রহ জাগে বকটি কৌশলে ধরে এনে খাঁচায় রেখেছি। বকটিকে খাওয়াতে বাজার থেকে মাছ কিনে আনি। বক‌টির যত্ন নেই। ফুলবাড়ী উপ‌জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাপতি বক। গ্রামের মানুষজনের কাছে কানি বক হি‌সে‌বে পরিচিত। জন্মগত ত্রুটির কার‌ণে এমনটি হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST