ঢাকাWednesday , 19 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামে গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড স্থাপন বন্ধের দাবিতে গ্রীন ভয়েস-এর মানববন্ধন

    admin
    November 19, 2025 6:52 pm
    Link Copied!

    কুড়িগ্রাম প্রতিনিধিঃ এম এন জাকারিয়া খাঁন মুরাদ

    কুড়িগ্রামে গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড ও বিলবোর্ড স্থাপনের মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।আজ (বুধবার) বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে গ্রীন ভয়েসের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনটি সঞ্চালনা করেন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি সৌরভ বাবু। বক্তারা বলেন, গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড স্থাপন শুধু গাছেরই ক্ষতি করে না, বরং সামগ্রিক পরিবেশের জন্য বড় ধরনের হুমকি তৈরি করে।

    এসময় গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য রাইসুল ইসলাম নোমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ইস্তেহারে পরিবেশ সংরক্ষণকে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি পরিবেশ রক্ষায় নীতিনির্ধারকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

    বক্তারা প্রশাসনের প্রতি শহরজুড়ে গাছে ঝুলন্ত সব বিলবোর্ড ও সাইনবোর্ড দ্রুত অপসারণের অনুরোধ জানান। পাশাপাশি ভবিষ্যতে কেউ গাছের গায়ে পেরেক ঠুকে সাইনবোর্ড স্থাপন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST