ঢাকাTuesday , 9 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়ায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে জেলা প্রশাসকের নির্দেশনা

    admin
    September 9, 2025 6:40 pm
    Link Copied!

    মো: সিপাউর রহমান, কুলাউড়া উপজেলা প্রতিনিধি।

    কুলাউড়া উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান—কুলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়—পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি এসব প্রতিষ্ঠান ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠগ্রহণের অগ্রগতি ও সামগ্রিক শিক্ষার মান পর্যালোচনা করেন।

    পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষক ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বেশ কয়েকটি নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে—শিক্ষকদের সময়মতো ক্লাসে উপস্থিত থাকা, প্রাথমিক শিক্ষার্থীদের বানান, রিডিং ও উচ্চারণ দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া, ইংরেজি পড়া, লেখা ও বলায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো, শালীন ও অনুকরণীয় পোশাক পরিধান করা, পাঠ্যপুস্তক আকর্ষণীয়ভাবে উপস্থাপন ও বাস্তব উদাহরণসহ পাঠদান, বিদ্যালয় ও শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখা এবং পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন প্রদান।

    তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও স্নেহপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ও বিদ্যালয়ের সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

    এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST