ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পদত্যাগের গুঞ্জন নাকচ করলেন সংসদ সদস্য ফজলুর রহমান, অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ

    admin
    November 22, 2026 10:25 pm
    Link Copied!

    অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) সংবাদদাতা :

    সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

    সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, বিএনপিদলীয় এই সংসদ সদস্য কিশোরগঞ্জ-৪ আসন থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নজরে আসার পরপরই ফজলুর রহমানের ভেরিফায়েড পেজ থেকে এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

    বিবৃতিতে জানানো হয়, সংসদ সদস্য পদ থেকে তাঁর পদত্যাগের যে তথ্যটি ফটোকার্ডের মাধ্যমে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ কাল্পনিক এবং বাস্তবতাবিবর্জিত। একটি মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এমন গুজব রটাচ্ছে।

    সামাজিক মাধ্যমে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করার আহ্বান জানিয়ে বার্তায় আরও উল্লেখ করা হয়, যেকোনো সঠিক ও নির্ভরযোগ্য খবরের জন্য অ্যাডভোকেট ফজলুর রহমানের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ‘AMI TV’-এর পেজ অনুসরণ করতে। সেই সঙ্গে গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST