ঢাকাFriday , 19 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “কুলাউড়ায় ১০ লক্ষ টাকার সরকারি ট্রান্সফরমারসহ পিকআপ জব্দ চালক আটক”

    admin
    December 19, 2025 11:44 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।

    মৌলভীবাজারের কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার ইউনিয়নের লৌহানী চা-বাগান গেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের দুটি সরকারি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ একটি পিকআপ গাড়ি জ’ব্দ করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৮টা ০৫ মিনিটের সময় কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী একটি পিকআপ গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন ১৫-৫৮১৫) সন্দেহজনকভাবে চলাচল করছিল। এ সময় স্থানীয় নির্বাহী প্রকৌশলী দপ্তর, বিউবো কুলাউড়া টিমের সহায়তায় কুলাউড়া থানা পুলিশ ব্রাহ্মণবাজার ইউপির লৌহানী চা-বাগান গেটের সামনে পাকা রাস্তায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়।

    তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ সময় পিকআপ গাড়ির চালক মোঃ সজিব (২৫) কে আটক করা হয়।

    আটককৃত মো: সজিব শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার রানিসার গ্রামের বাসিন্দা।পিতা মোঃ জামাল সর্দ্দার ও মাতা রিনা বেগম।

    পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্রান্সফরমার ও পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST