সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে একাধিক মামলার পলাতক এক আসাামিকে গ্রেফতার করা হয়েছে।
কুলাউড়া থানার এসআই আব্দুল আলীমের নেতৃত্বে এএসআই আরিফুল ইসলাম, এএসআই মিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রবির বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে চুরি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ মোট ১২টি মামলার পলাতক আসামি হৃদয় আহমেদ বাহার (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি কুলাউড়া উপজেলার শিবির রোড এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আটক করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



