ঢাকাFriday , 30 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে উৎসবমুখর পরিবেশে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    admin
    October 30, 2026 8:47 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর(যশোর):

    কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, যশোর জেলা পূর্ব শাখার উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণির প্রায় ৮০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল ১০টায় শুরু হয়ে ১ ঘণ্টার ১০০ নম্বরের এই এমসিকিউ (MCQ) পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়। শ্রেণিভেদে বিভিন্ন বিষয়ের ওপর এই মূল্যায়ন অনুষ্ঠিত হয়। কোমলমতি শিশুদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশ নিতে দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কৃতী শিক্ষার্থীদের মাঝে মোট ৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক। এ সময় তিনি প্রতিটি কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের খোঁজখবর নেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, পৌরসভা আমীর অধ্যাপক আব্দুল বারী, পৌরসভা যুব বিভাগের সভাপতি মো. আল আমিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে অধ্যাপক ফজলুল হক কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের যশোর জেলা পূর্ব শাখাকে এমন সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

    পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করে অভিভাবকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পরীক্ষার ভীতি দূর করার পাশাপাশি পড়াশোনায় তাদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। প্রতি বছর এমন উদ্যোগ অব্যাহত থাকলে প্রকৃত মেধা যাচাইয়ের সুযোগ সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতাও বৃদ্ধি পাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST