ঢাকাMonday , 13 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “কুলাউড়ার লংলা কলেজের শিক্ষকদের কর্মবিরতি চলছে”

    admin
    October 13, 2025 4:01 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া প্রতিনিধি//

    মুল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সহ কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজে দাবি না মানা পর্যন্ত আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে লংলা আধুনিক ডিগ্রি কলেজের পাঠদান বন্ধ রয়েছে।

    ১৩ অক্টোবর সোমবার সকালে লংলা আধুনিক ডিগ্রি কলেজে দেখা যায় কলেজের পাঠদান বন্ধ করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
    কলেজের শিক্ষকরা বলেন শিক্ষদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে।এবং আজকের মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে আগামি মঙ্গলবার কলেজে শিক্ষকদের পক্ষে মানব বন্ধন কর্ম সূচি অনুষ্ঠিত হবে।

    লংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষদের কর্মবিরতিতে অংশ গ্রহন করেন কলেজের অধ্যক্ষ মো: আতাউর রহমান,সহকারী অধ্যাপক নজমুল হোসেন, নাজমা বানু,শাহানাজ বাহার, জ্যেষ্ট প্রভাষক জয়ন্ত কুমার দেব,মো: হেলাল খান,প্রভাষক আব্দুল মালেক,গায়ত্রী চক্রবর্তী, সুয়েজ উদ্দিন,সৈয়দ আতিকুজ্জামান, আক্তার হুসেন,হালিমা বেগম,সত্যজিত কির্তুনিয়া,ফয়ছল আহমদ,মিনহাজুল আবেদীন,ইলোরাস দাস মুন্নি,জহর লাল চক্রবর্তী, শামিমা আক্তার, মো: সাফায়েত উল্যা,মোহাম্মদ মাহবুবুর রহমান, মিঠন চক্রবর্তী, তাহিয়া খন্দকার, অরিজিত দেব চৌধুরী, রূম্পা রায়,সবিতা মালাকার,উর্মি চৌধুরী, শেখ মো: হুমায়েদ হাবিব,সুরঞ্জিত কুমার দেব,সমরেশ কুমার দাস রায়,খাইরুল আনাম,সাদেক আহমদ চৌধুরী সহ প্রমুখ। ##

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST