জামাল হোসেন তারেক, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে একই রাতে ৪ টি গরু চুরি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে এই ঘটনা।
এ বিষয়ে প্রতিবেশী ফারহান আহমেদ জানান, হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে মরহুম ডা. মুজিবুর রহমানের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে চোরেরা হানা দেয়। বাড়ির লোকজন ঘুমিয়ে থাকাবস্থায় গরু চোরেরা ডাঃ মুজিবুর রহমানের ভাতিজা লিটন মিয়ার ১ টি এবং আবু মিয়ার ৩ টি গরু নিয়ে যায়। গরুগুলোর মুল্য আনুমানিক ২ লাখ টাকা হবে।
একসাথে এতোগুলো গরু চুরির ঘটনায় পরিবারে আহাজারি চলছে। পাশাপাশি পুরো এলাকায় আবারও গরু চুরির আতংক উদ্বেগ দেখা দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বুধবার সকাল সোয়া ১০ টায় হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমেদ চৌধুরী বুলবুল জানান, এ বিষয়ে এখনো আমাকে কেউ কিছু জানায়নি।আজকে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে যাবো। বিষয়টি সেখানে তুলে ধরা হবে।


