মো: সিপাউর রহমান,কুলাউড়া প্রতিনিধি।
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, যানজট, সীমান্ত নিরাপত্তা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।Geographic Reference
সভায় শহরের যানজট নিরসন, যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ, মাদকসেবীদের উৎপাত দমন, শহরের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে উঠতি বয়সী ছেলেমেয়েদের অনিয়ন্ত্রিত আড্ডা, সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইকে কেন্দ্র করে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা, চুরি-ছিনতাই প্রতিরোধে বিট পুলিশিং জোরদার এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


