নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতি নিধি।
অদ্য ০৯/০৭/২০২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা পরিদর্শন করেন।
পুলিশ সুপার লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কম্পাউন্ড ঘুরে দেখেন। এ সময় পুলিশ সুপারের উপস্থিতে, অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং কুশলাদি বিনময় করেন। সেখানে উপস্থিত অফিসার ফোর্সদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং কালীগঞ্জ থানা পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, মোঃ ওয়ারুখ ইয়াজদানী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), লালমনিরহাট, আবু সিদ্দিক, অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা সহ কালীগঞ্জ থানার অফিসার ও ফোর্সগণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


