মোঃ ফরমান উল্লাহ,কুলিয়ারচর প্রতিনিধি//
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আয়োজনে ইনিয়ন পরিষদ প্রাঙ্গনে নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধ মূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদের প্রশাসক মো:শহীদুল ইসলাম এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহরা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা প্রমুখ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ুম, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল তালুকদার,ইউপি সদস্য মো:শাহ আলম, রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাফী উদ্দিন শাফী।
এছাড়াও গকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান ও সভাপতি আবু বাক্কার সিদ্দীক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা সহ অন্যন্য বক্তারা নারী নির্যাতন ও ইভটিজিংয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন। বক্তারা নারী নির্যাতন ও ইভটিজিং বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান।
সেমিনার শেষে গকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ প্রদান করা হয়।
সেমিনার সঞ্চালনায় ছিলেন ইউপি সদস্য মায়নুল কবির।


