ঢাকাSaturday , 29 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় এক্সিডেন্ট হওয়া দুর্গন্ধ ছড়ানো প্রাইভেট কার ঘিরে রহস্য ‎

    admin
    November 29, 2025 12:50 pm
    Link Copied!

    এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি
    ‎
    ‎২৯ নভেম্বর ২০২৫
    ‎কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের বিআরবি এমআরএস এর সামনে প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষের পর এলাকায় কৌতূহল আর গুঞ্জনের ঝড় উঠেছে। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
    ‎
    ‎ধাক্কায় অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে পাঠান। এদিকে সংঘর্ষের পর প্রাইভেট কারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
    ‎
    ‎দুর্ঘটনার পর থেকেই প্রাইভেট কারটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। আশপাশের কয়েকজন বলছেন, গন্ধটা নাকি বাংলা মদ বা অ্যালকোহলের মতো। এই গন্ধকে কেন্দ্র করে এলাকাজুড়ে নানা আলোচনা চলছে।
    ‎
    ‎গাড়িটির গায়ে স্থানীয় একটি পত্রিকার স্টিকার থাকলেও পত্রিকার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে—এটি তাদের গাড়ি নয়। তাদের লোগো ব্যবহার করে অন্য কেউ গাড়িটি চালাচ্ছিল।
    ‎
    ‎ঘটনার পর সদর থানা পুলিশ সেখানে পৌঁছেছে বলে জানিয়েছে। তারা জানিয়েছে, গাড়িটি থানায় নেওয়া হবে এবং তদন্তের মাধ্যমে মালিকানা যাচাই করা হবে।
    ‎
    ‎শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়িটি এখনও ঘটনাস্থলেই ছিল এবং গন্ধের কারণে স্থানীয়দের মধ্যে গুঞ্জন থামেনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST