ঢাকাSunday , 16 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় জিয়া শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ‎

    admin
    November 16, 2025 6:32 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
    ‎
    ‎কুষ্টিয়া পৌর এলাকার অন্যতম বিনোদনকেন্দ্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ।
    ‎
    ‎রোববার দুপুরে পার্কের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এ্যাড. শামিম উল হাসান অপু। পরিচালনা করেন সদস্য শাহারিয়া ইমন রুবেল।
    ‎
    ‎এ সময় বক্তব্য রাখেন—সদস্য সচিব কে এম জাহিদ, সদস্য জাহাঙ্গীর হাফিজ লালু, আমজাদ হোসেন বিদ্যুৎ, সাইদুল ইসলাম টিপু, এ্যাড. মিয়া মোহাম্মদ আশরাফুল রেজা শিমুল, আবু মনি সাকলায়েন এলিন, হাফিজুর রহমান হিরা, মাহফুজ্জামান তিতাস, আব্বাস হোসেন, মিথুন আলী, সানজান ইসলাম প্রেম, জীবন প্রমুখ।বক্তারা বলেন, কুষ্টিয়ার শিশু ও পরিবারগুলোর প্রধান বিনোদনকেন্দ্র হওয়া সত্ত্বেও পার্কটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় রয়েছে। ভাঙাচোরা অবকাঠামো, অকার্যকর খেলার উপকরণ, পর্যাপ্ত আলোর অভাব, নিরাপত্তাহীনতা ও পরিচ্ছন্নতার সংকটে পার্কটি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।
    ‎
    ‎সংগঠনের পক্ষ থেকে পার্ক আধুনিকায়নে ছয় দফা দাবি জানানো হয়— ১) পার্কের দ্রুত সংস্কার, মেরামত ও পূর্ণ আধুনিকায়ন। ২) শিশুদের জন্য নিরাপদ ও মানসম্পন্ন খেলার উপকরণ স্থাপন। ৩) পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ। ৪) পরিবারবান্ধব বসার স্থান, সবুজায়ন, পথচারী পথ, টয়লেট ও বিশ্রামাগার নির্মাণ। ৫) নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রতিদিন পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা। ৬) শিশু-কিশোরদের জন্য শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম চালু।
    ‎
    ‎নেতৃবৃন্দ বলেন, কুষ্টিয়া শহরের মানুষের মানসিক সুস্থতা, পারিবারিক বিনোদন ও শিশুদের শারীরিক বিকাশের জন্য এই পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
    ‎
    ‎মানববন্ধন শেষে কুষ্টিয়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম–এর নিকট স্মারকলিপি জমা দেওয়া হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST