এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া, ৭ অক্টোবর ২০২৫,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য তিন দিনব্যাপী “দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কোর্স” অনুষ্ঠিত হচ্ছে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়ায়।
আজ মঙ্গলবার বিকেলে প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,
“নির্বাচনকালে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। মাঠে কাজ করার সময় প্রতিটি সদস্যকে সচেতন থাকতে হবে যেন জনগণের আস্থা আরও দৃঢ় হয়। বডি-ওর্ন ক্যামেরা সঠিকভাবে ব্যবহার এবং অস্ত্র পরিচালনার সময় নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে।”
তিনি আরও বলেন,
“একজন পুলিশ সদস্যের মূল শক্তি হলো তার শৃঙ্খলা ও মানবিকতা। আমরা যদি পেশাগত দায়িত্বে দক্ষতা ও সততা বজায় রাখি, তাহলে যেকোনো পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব।”
প্রশিক্ষণ চলাকালে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


