এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন একটি গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থল আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সরেজমিনে পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার মামলার বাদি ও পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের ধৈর্য ধরতে অনুরোধ করেন এবং মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় পুলিশ সুপার মামলার অগ্রগতি সম্পর্কিত খোঁজখবর নেন এবং তদন্তকারী কর্মকর্তাকে দ্রুত সময়ের মধ্যে মামলার রহস্য উদঘাটনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা স্থানীয় জনগণের সাথেও কথা বলেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।



