ঢাকাThursday , 25 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় বিএসটিআই এর অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

    admin
    September 25, 2025 8:23 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
    ‎
    ‎কুষ্টিয়ায় এলপিজি গ্যাস সিলিন্ডারে পরিমাপে কম পাওয়া এবং অয়েল স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    ‎
    ‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনভর জেলা প্রশাসন, কুষ্টিয়া ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া এর যৌথ উদ্যোগে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
    ‎
    ‎অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা।
    ‎
    ‎এসময় তিনি জানান, ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণ ও পণ্য মোড়কজাতকরণ সংক্রান্ত অভিযান পরিচালনা করে কুষ্টিয়া শহরের নারিকেলতলা এলাকার শরিফুল এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে এলপিজি গ্যাস সিলিন্ডারে পরিমাপে কম পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ১২ হাজার টাকা এবং ভাদালিয়া এলাকার জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের ব্যবহৃত ৬ টি অয়েল স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
    ‎
    ‎প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়ার কর্মকর্তা মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি) এবং সুমন কুমার পাল, পরিদর্শক (মেট্রোলজি)।
    ‎
    ‎বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়ার কর্মকর্তা মোঃ নাজমুস সায়াদত বলেন, জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া- এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST