ঢাকাSaturday , 30 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত ‎

    admin
    August 30, 2025 6:58 pm
    Link Copied!

    ‎এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ‎কুষ্টিয়ায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সভাকক্ষে এ কনফারেন্সে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

    ‎সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং বিচার বিভাগের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

    ‎কনফারেন্সে মামলার তদন্তের অগ্রগতি, বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    ‎এতে বিভিন্ন ম্যাজিস্ট্রেট, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST