জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
সরকার গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বহু বছর আগ থেকে ইউনিয়ন উপস্বাস্হ কেন্দ্র এবং কমিনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। চৌদ্দগ্রাম উপজেলার ১৪ নং আলকরা ইউনিয়ন উপস্বাস্হ কেন্দ্রে প্রতিদিন শতশত নারী – পুরুষ ও শিশুরা প্রথমিক স্বাস্থ্য সেবা নিয়ে থাকে । আলকরা ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রটি জনবল সংকট সহ ভিবিন্ন সমস্যার মধ্যে দিয়ে চলছে অত্র অঞ্চলের জনসাধারণের স্বাস্থ্য সেবা। জনবল সংকসহ ভিবিন্ন সমস্যার মধ্যে দিয়ে সরকারী নিয়োগ প্রাপ্ত দুইজন কর্মকর্তা প্রতিনিয়ত জনসাধারণের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন । ডাক্তার রাশেদা আক্তার মহিলা বিষয়ের উপর চিকিৎসা প্ররামর্শ দিয়ে এই প্রান্তিক অঞ্চলের কিশোরী, ও মায়েদের স্বাস্হ সেবা দিয়ে যাচ্ছেন। আর একজন উপসহকারী মেডিকেল অফিসার ইয়াছিন কবির দীর্ঘ ১২ বছর ধরে সুনামের সহিদ নারী, পুরুষ, শিশুসহ সকলের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে ইয়াছিন কবির বিগত করোনার সময় যে স্বাস্থ্য সেবা দিয়েছেন সে কথা এই অঞ্চলের মানুষ কখনো ভূলবে না এমন মন্তব্য করেছেন চিকিৎসা নিতে আশা লাটিমী গ্রামে ওহিদুর রহমান । তিনি বলেন করোনার সময় প্রায় জায়গায় ডাক্তার না পেলেও ইয়াছিন কবির প্রতিদিন আলকরা স্বাস্থ্য সেবায় রোগী দেখেছেন। এখনও নিয়মিত ইয়াছিন কবির রোগী দেখেন।। বাকগ্রামের রিনা, সুস্মিতা, তারা বলেন আমরা প্রায় সময় আমাদের ছোট বাচ্চা নিয়ে আলকরা স্বাস্হ কেন্দ্র ইয়াছিন কবিরের কাছে চিকিৎসা নিতে আসি, উনি খুব ভালো সেবা দেন, স্বাস্থ্য কেন্দ্রের পাশে দোকানদার শাহআলম বলেন আলকরা স্বাস্থ্য কেন্দ্র প্রতিদিন অনেক রোগী হয়, আমার জানামতে পাশপাশের ইউনিয়ন স্বাস্হ কেন্দ্রে এতো রোগী হয় না,
কুলাসার গ্রামের ছামি বলেন আলকরা সরকারী স্বাস্থ্য কেন্দ্রে ভালো চিকিৎসা হয়, শুনে আমি ও চিকিৎসা নিতে আসছি। আলকরার ৫৫ বছর বয়সী আব্দুল কাদের
বলেন আমরা প্রায় নিয়মিত এইখানের ডাক্তার ইয়াছিন কবিরের চিকিৎসা নিয়ে থাকি।
উপস্বাস্হ সহকারী মো: ইয়াছিন কবির বলেন জনগনের স্বাস্থ্য সেবা দেয়ায় আমার কাজ, আমার যতটুকু দায়িত্ব তা পালনে আমি চেষ্টা করি, তবে এই স্বাস্থ্য কেন্দ্র কিছু জনবল সংকট রয়েছে সরকার তা পুরন করে দিলে আমরা আরো ভালো ভাবে স্বাস্থ্য সেবাসহ দিতে পারতাম।
স্হানীয়দের দাবী এই অঞ্চলের জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন ।


